বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম
জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক সাজাচ্ছে, পুলিশ-প্রশাসনকে ক্ষেপিয়ে তুলছে। সেই সাথে তাদের উদ্দেশ্যে বলতে চাই- একাত্তরের চেয়ে জুলাইকে বড় করতে চাইলে লড়াই হবে। যে জুলাই যুদ্ধাপরাধীদেরকে সংসদ করেছে, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, সেই জুলাই ইতমধ্যে জনপ্রত্যাখাত হয়েছে।

৩১ জুলাই সন্ধ্যায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জুলাইকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী-জঙ্গীদের হাতে তুলে দেয়া হয়েছে। যারা রাজনীতির নামে অপরাজনীতি শিখছে, ছিকেয় তুলেছে পড়ালেখা। একটা শিক্ষাপ্রতিষ্ঠানেও এখন ঠিকমত পড়ালেখা হচ্ছে না। দ্রব্যমূল্য বাড়ছে, দুর্নীতি বাড়ছে, খুন-ধর্ষণ-হানাহানি নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সভায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরো বলেন, জুলাই চেতনাকে  বিক্রি করে এমপি হওয়া এনসিপি নেতাদের মিছিলে ১০০ মানুষও হয় না, কারণ জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে। হবিগঞ্জই শুধু নয়, সারাদেশে সকল এলাকায় তারা জনপ্রত্যাখাত হয়েছে। মানুষকে যা খুশি তা-ই বুঝিয়ে আবেগ নিয়ে খেলে বেশি দিন ক্ষমতার স্বাদ নেয়া যায় না, তার প্রমাণ ৩৬ জুলাই। জুলাইর মোহ কেটে যাওয়ায় দেশের শীর্ষস্থান থেকে শুরু করে মুটে-মজুর পর্যন্ত তাদেরকে প্রতিহত করছে, যাদের জন্মই হয়েছে ছাত্রলীগ-আওয়ামী লীগের ঘরে; অথচ এখন সেই গুপ্তরা মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-শিক্ষা-সভ্যতা সব কিছু কেড়ে নিয়ে ক্ষমতায় আসতে চাইছে। অথচ ছাত্রশিবির-জামায়াত-এনসিপি প্রতারক হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ধিকৃত হচ্ছে ‘ভূয়া ভূয়া’ স্লোগান তাদের দিকেই ফেরত আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।