বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা

জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হবে : ডিসি আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম
জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হবে : ডিসি আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের
প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কয়েদিদের মোবাইল সার্ভিসিং, সেলাই মিশিনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনের আওতায় আনা হবে। কয়েদিদের হারমোনিয়াম, তবলা দেওয়া হবে।
সমিতি থেকে কারাগারের কয়েদিদের সহায়তা করা হবে৷ মাদক মামলার আসামী ও কয়েদিদের কাউন্সিলিং করতে হবে। কারাগারে একজন কয়েদি ও দু’জন প্রবেশনারের পুন:বার্সনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর সমাজসেবা অফিসের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলাম এর পরিচালনায় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী,   চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: নুরুল আমিন বাশীর, চাঁদপুর জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঁইঞা, চাঁদপুর সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো: মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: আজহারুল ইসলাম।
সভায় সমিতির আজীবন সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।
প্রশিক্ষণ পেলে কর্মময় জীবনে পরবর্তীতে  সমাজে অপরাধ কমবে৷ এতে কয়েদিরা সাধারণ জীবনে ফিরতে পারবে।বিশেষ করে  বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলায় আটকের সংখ্যা বাড়ছে। তাই মাদক মামলার আসামীদের কাউন্সিলিং করতে হবে।
এসময় সভায় আরো অংশ নেন, কমিটির আজীবন সদস্য তোফায়েল আহমেদ শেখ,সাধারণ সদস্য সালাহউদ্দিন আহমেদ, মো: আজহার মাহমুদ, মোহাম্মদ হাছান বেপারী, আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপন, সাধারণ সদস্য সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, সদস্য এড: রফিকুজ্জামান  রনি , মাহমুদা খানম, মো: ওয়ালিদ হোসেন,  বিল্লাল হোসেন, মো: আব্দুস সামাদ খান রাজন, সাফায়েত খান রিজন,এড:মো: আলম খান মঞ্জু, মো: আবু সফিয়ান খন্দকার, সাংবাদিক আলমগীর হোসেন পাটওয়ারী।
২৮তম সাধারণ সভায় সর্বসম্মত ভাবে  চাঁদপুরে  অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ১৫সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সহ-সভাপতি চাঁদপুর জেলা পিপি, সহ-সভাপতি চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, সহ-সভাপতি চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, সম্পাদক-সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, সহ-সম্পাদক- চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কোষাধ্যক্ষ-তোফায়েল আহম্মেদ শেখ, নির্বাহী সদস্য মাহমুদা খানম, নজরুল ইসলাম খান স্বপন, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সাফায়েত খান রিজন, পি এম বিল্লাল, ওয়ালিদ হোসেন, হাসেম বেপারী প্রমুখ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital