বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩৪ এম
হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা
চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায়  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. তুহিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, বিএনপি নেতা নুরুন্নবী সম্রাট, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সাইফুল ইসলাম মিঠু, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন   প্রধান শিক্ষক জামাল হোসেন, রাবেয়া আক্তার, রোকেয়া সুলতানা, সাঈদুল বাশার,সহকারী শিক্ষক মজিবুর রহমান, ফারজানা ইয়াসমিন, বিদায়ী শিক্ষক কাজী মোতাহেরুল হক,আয়েশা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষাকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ২১ জন প্রধান ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও উপহার প্রদান করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা হাজীগঞ্জের শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।