হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩৪ এম
চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. তুহিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, বিএনপি নেতা নুরুন্নবী সম্রাট, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সাইফুল ইসলাম মিঠু, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জামাল হোসেন, রাবেয়া আক্তার, রোকেয়া সুলতানা, সাঈদুল বাশার,সহকারী শিক্ষক মজিবুর রহমান, ফারজানা ইয়াসমিন, বিদায়ী শিক্ষক কাজী মোতাহেরুল হক,আয়েশা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষাকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ২১ জন প্রধান ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও উপহার প্রদান করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা হাজীগঞ্জের শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








