বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে : স্বাস্থ্য মন্ত্রী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:১০ এম
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে : স্বাস্থ্য মন্ত্রী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গ্রামীণ স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে কাজ করছে সরকার। গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হয়, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় হাসপাতালটির স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এ হাসপাতালটি সেবার মান নিশ্চিতে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। এজন্য তিনি জায়গা ও ভবনের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত দুটো ভবন ভেঙে সেখানে ১০১ শয্যায় উন্নীত হাসপাতালের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলেন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের ডাঃ সিদ্দিকুর রহমান টুটুল ও নার্স রেহেনা আক্তারকে অনুপস্থিতি দেখে তাদের একদিনের বেতন কর্তনের নির্দেশ দেন।এছাড়া খাবারের মান বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
এরপর মন্ত্রী হাসপাতালের পাশে “সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার” নামে একটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখেন। পরিবেশ ছাড়পত্র দেখাতে না পারায় এক মাসের সময় বেধে দেন। এর মধ্যে পরিবেশ ছাড়পত্র ব্যবস্থা করতে ব্যর্থ হলে হাসপাতালটি কার্যক্রম বন্ধ করে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া এ হাসপাতালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার (গাইনী সার্জন এন্ড অবস) সপ্তাহে তিন দিন রোগী দেখেন দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি ওই ডাক্তারের রোগী রেজিস্ট্রার বহি নিয়ে যান।
আকষ্মিক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital