বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি প্রেসক্লাবে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২১ এম
সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি প্রেসক্লাবে দোয়া ও মিলাদ

শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক নেতা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বাদ আসর শাহরাস্তি পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত শাহরাস্তি প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি মো. আবুল কালাম।

দোয়া ও মিলাদ শেষে শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় এবং সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইকরাম চৌধুরী ছিলেন সাংবাদিকতা ও সংগঠনের ক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ মানুষ। সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের অধিকার, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে তিনি সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন। তাঁর কর্ম ও আদর্শ চাঁদপুরের সাংবাদিকতার অঙ্গনে  চীরঅম্লান হয়ে থাকবে।

Model Hospital

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ইকরাম চৌধুরী ছিলেন একজন দায়িত্বশীল সাংবাদিক ও সংগঠক। তাঁর কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের জন্য অনুকরণীয়। তাঁর কর্মস্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কালাম বলেন, “ইকরাম চৌধুরীর সাংবাদিকতা ছিল মানবকল্যান কেন্দ্রিক। চাঁদপুরের গণমাধ্যমে তাঁর অবদান ও নেতৃত্ব আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব।
বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির বলেন, ইকরাম চৌধুরী ছিলেন সাহসী ও মানবিক সাংবাদিক। তাঁর পেশাগত সততা এবং সংগঠকসুলভ ভূমিকা সাংবাদিক সমাজে অনুরনিত হয়ে থাকবে।

দৈনিক চাঁদপুর দর্পণের শাহরাস্তি অফিস প্রধান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ মাসুদ রানা বলেন, ইকরাম চৌধুরী ছিলেন সাংবাদিকতার প্রতি গভীর নিবেদিতপ্রান একজন মানুষ। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধ সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আলোচনায় অন্যান্য  বক্তারা দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিষ্ঠা এবং চাঁদপুরের মানুষের কল্যাণ ও জেলার উন্নয়নে পত্রিকাটির ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ইকরাম চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তাঁর কর্ম ও আদর্শকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু, জাকির হোসেন নয়ন, মোহাম্মদ মাহবুব আলম সুমন, মনিরুজ্জামান শান্ত, মোকাদ্দেস হোসেন, ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরু ও শেষে মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital