বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না : চাঁদপুর ডিসি আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৩০ এম
কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না : চাঁদপুর ডিসি আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করতে হবে।  আমাদের দায়িত্বের পরিধি আছে।  আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে, ব্যবস্থাও  নিচ্ছি। কিন্তু নিজে নিজে মাদকের অভিযান করার কোন এখতিয়ার নাই। মাদকের তথ্য পেলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানালে  ব্যবস্থা নিবে,আমরা ব্যবস্থা নিবো।  মাদকের কোন তথ্য থাকলে আমাদের জানাবেন।
তিনি বলেন,চাঁদপুর পৌরসভার অধীন ম্যানহোল গ্যাস বের হওয়ার বিষয়টি পৌরসভা ও ফায়ার সার্ভিস দেখবেন৷ হকারদের উচ্ছেদ করলে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, সে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। স্কুল চলাকালীন অবস্থায় কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না৷ বিষয়টি জেলা শিক্ষা অফিসার নিশ্চিত করবেন। বিগত ৫আগষ্ট সারাদেশের মধ্যে চাঁদপুরে জুলাই অভ্যূথানে দিবসের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে।মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয় সহযোগিতা করেছেন।জুলাই যোদ্ধা যারা রয়েছেন, সবাই আমাদের সহযোগিতা করছেন। জেলায় আইনশৃঙ্খলা অবস্থা ভালো রয়েছে ৷ আমাদের সিএনজি অটো রিক্সা অনেক কমে গেছে। যানজটেও কমে আসছে।
চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, আমরা আনইশৃঙ্খলা রক্ষায় ও যানজট নিরসনে কাজ করছি৷ অবৈধ সিএনজি অটোরিক্সা আটক করছি। গাড়ি আটক করে রেখে দিলে কাগজপত্র আপডেট করে কাগজপত্র করে নিবে। আমি যতদিন আছি,  আমাকে অন্যায়ের বিষয়ে জানাবেন, আমি দ্রুত ব্যবস্থা নিবো। চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজ করছে। আপনি ও  আমি ঠিক থাকলে রাস্তায় কেউ হকার বসাতে পারবে না। আমরা যে গাড়ি গুলো আটক করেছি, গাড়িগুলোর ফিটনেস নাই। ফিটনেস পরীক্ষা করলে গাড়ি গুলো একটাও ফিটনেস সনদ পাবে না।  মাদকের বিষয়ে আমরা খুবই এলামিং। শাহামাহমুদপুর ইউনিয়নে পাবলিক যে কাজটি করেছে এটি ভালো হয়নি।
আমার মনে হচ্ছে যে লোকটা মারা গেঁছে, তিনি কিভাবে মারা গেছে, এটা পোস্টমটেম রির্পোট আসলে বুঝা যাবে। তবে বিষয়টি তদন্তাধীন আছে। মাদকের ডিলার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ডিলারদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দেওয়া যেতে পারে।
সায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ  প্রফেসর এ. কে. এম. আবদুল মাননান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, হাজীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনে আল জায়েদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেন্টু কুমার বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম কলি,  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা পাবলিক প্রশিকিউটর কোহিনুর রশিদ, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফি উদ্দিন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,  নারী,  শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি শিরিন, জাতীয়তা বাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি  অ্যাড. মুনিরা চৌধুরী , মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, চাঁদপুর সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,  পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের পক্ষে পরিদর্শক ফারমিতা আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  এর পক্ষে এস এস ও মন্টু বিশ্বাস, জেলা মৎস কর্মকর্তা, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আমিন (বাবু),  বিআরটির প্রতিনিধি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম সহ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সাথে জেলার চুরি, ডাকাতি, মাদক পাচার প্রতিরোধ, বাজার মনিটরিং এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।