শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সরকারি পাইলট উবিতে ৯১ ব্যাচের পুনর্মিলনী উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫২ পিএম
কচুয়ায় সরকারি পাইলট উবিতে ৯১ ব্যাচের পুনর্মিলনী উদযাপন

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের শিক্ষার্থী মিলনমেলা।

‘এসো মিলি প্রাণে প্রাণে বন্ধুত্বের বন্ধনে’ এই প্রতিপাদ্যে ধারণ করে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ” সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীরা এই সর্বপ্রথম পুনর্মিলনী উদযাপন করেছে।
শনিবার (১৪ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই স্মৃতিচারণ আয়োজনে অংশগ্রহণকারীরা দীর্ঘ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিদ্যালয়ে কাটানো শৈশব ও কৈশোরের নানা হারিয়ে যাওয়া সোনালী মুহূর্তগুলো রোমন্থন করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের মুখরিত ও প্রাণবন্ত উপস্থিতি, একে অপরকে বুকে জড়িয়ে নেওয়ার আন্তরিকতায় পুরো স্কুল ক্যাম্পাসটি এক আনন্দঘন ও আবেগঘন মহামিলনমেলায় পরিণত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আত্মিক সম্পর্ক সুদৃঢ় করা, মাতৃসম প্রতিষ্ঠানের যেকোনো সংকটে পাশে দাঁড়ানো এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।
মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শহীদ উল্লাহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় সাবেক শিক্ষক আলহাজ্ব আব্দুল মবিন , আলহাজ্ব কবির হোসেন ও সনতোষ চন্দ্র সেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
পুনর্মিলনীতে যোগ দিয়ে ৯১ ব্যাচের শিক্ষার্থী জসিম উদ্দিন, বাহারুল আলম , নাঈমুর রহমান লাভলু বলেন, পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো। এই অনুষ্ঠান আমাকে নতুন করে ফিরিয়ে নিয়ে গেল স্কুল জীবনে।’ এখানে তাদের সাথে দেখা করে অনেক ভাল লেগেছে। কর্মজীবনের বাহিরে যদি আমরা এভাবে একত্রিত হতে পারি তাহলে আনন্দ বিনোদনের সুযোগ তৈরি হয়।
তারা আরো জানান, ১৯৯১ সালের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বছর ন্যায় প্রতিবছর পুনর্মিলনী অনুষ্ঠানের পুরানো বন্ধুত্বদের মিলন মেলা আয়োজন অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital