বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ওসি আজিজুল ইসলামের হুঁশিয়ারি

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:০৯ পিএম
কচুয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ওসি আজিজুল ইসলামের হুঁশিয়ারি
কচুয়া থানা পুলিশের উদ্যোগে ১৭ আগস্ট সোমবার  মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কচুয়ায় হয় মাদক কারবারি থাকবে, না হয় পুলিশ থাকবে—মাদকের সাথে কোনো আপস নেই।
কচুয়া থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
​ র‍্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন।
ওসি আজিজুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, কচুয়াকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হবে। মাদকের ব্যবসায় যুক্ত ব্যক্তিদের দ্রুত এই এলাকা ছাড়ার কিংবা সমাজ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
​পথসভা ও র‍্যালি আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে মাদকবিরোধী ইতিবাচক সচেতনতা ও পুলিশি তৎপরতার বার্তা তৈরি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital