বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতির পুত্র ও পুত্রবধূ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম
শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতির পুত্র ও পুত্রবধূ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আয়েত আলী ভূঁইয়ার মেজো পুত্র এমদাদ হোসেন রতন ভূঁইয়া ও পুত্রবধূ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়লে এমদাদ হোসেন ভূঁইয়া ও তার পুত্রবধূ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এমদাদ হোসেন ভূঁইয়ার মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়ায় অস্ত্রোপচার (সার্জারি) করা হয়েছে। সার্জারি শেষে তাকে হাসপাতালের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরদিকে, তার পুত্রবধূও গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুজনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। আগামীকাল (শনিবার) চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করবেন।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া জানান, তার পুত্র ও পুত্রবধূর অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আহত দুজনের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক আহত দম্পতির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ দুর্ঘটনার সংবাদে আমি অত্যন্ত মর্মাহত। এমদাদ হোসেন ভূঁইয়া ও তার সহধর্মিণী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। মহান আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন এবং সম্পূর্ণ আরোগ্য দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেন। এ সংকটময় সময়ে আমি তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সকলের কাছে আহত দম্পতির জন্য বিশেষভাবে দোয়া কামনা করছি।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন। তিন দিনভর  আহত দম্পতির চিকিৎসা বিষয়ে তদারকি করেন এবং সুস্থতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেউ মুঠোফোনে অনেকে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দম্পতির দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঢাকাস্থ্য নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এছাড়া মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি আঃ রহিম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মকবুল আহমেদ ও সাধারণ সম্পাদক পারভিন সুলতানা লাভলী এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ আহত দম্পতির দ্রুত সুস্থতা কামনা করে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।