বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বালিথুবা পশ্চিমকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে চাই : আনিছুজ্জামান বকাউল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ২:৫৭ পিএম
বালিথুবা পশ্চিমকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে চাই : আনিছুজ্জামান বকাউল
নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার আসন্ন ১ নং বালিথুবা পশ্চিম ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রয়াত আবিদ মিয়া বকাউলের সুযোগ্য সন্তান মো. আনিছুজ্জামান বকাউল।
তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে বালিথুবা পশ্চিম ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন এবং সাধারন মানুষের সাথে গভীর সম্পর্ক রাখছেন। এলাকায় সেবা মূলক কাজের দক্ষতার পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনা মহামারীর শুরু থেকে অত্র ইউনিয়নের মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, পরিছন্নতা অভিযান, জনসচেতনতা মূলক প্রচারণা, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ছাড়াও বিনামূল্য করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সেবা প্রদান করেন।
বালিথুবা পশ্চিম ইউনিয়নে দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: আনিছুজ্জামান বকাউলকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো: আনিছুজ্জামান বকাউলের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে আমি প্রার্থী হয়েছি। বালিথুবা পশ্চিম ইউনিয়নবাসীর সেবক হতে চাই আমি। মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।
তিনি আরো বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে চাই। এ জন্য তিনি ইউনিয়ন বাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital