মতলবে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৮ পিএম
মতলব দক্ষিণে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেট কাটছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।
মতলব দক্ষিণ উপজেলার সামাজিক সংগঠন অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং অনির্বাণ মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
অনুষ্ঠানে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সভাপতি মো. ইয়াকুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. নাসির রহমান, নারায়ণপুর ডিগ্রি কলেজ গর্ভিনিং বডির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাসুদ হাজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার এম.এ ইউসুফ পাটোয়ারী, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি।
মতলব দক্ষিণে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম পাটোয়ারী।
পরে অনির্বাণ মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুল, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়, কালিকাপুর উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার মোট ১৬ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য রবিউল ইসলাম রবি, উপদেষ্টা মো. শরীফুল ইসলাম, মো. শাহীন প্রধান, সংগঠনের স্থানীয় কমিটির সদস্য মো. রিপন পাটোয়ারী রমিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।
পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।