বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী আরমান তালুকদার হৃদয়

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী আরমান তালুকদার হৃদয়

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়লেন প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-এ প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে ১ হাজার ৫৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরমান তালুকদার হৃদয়। এটি ছিল তার জীবনের প্রথম নির্বাচন। প্রথমবার অংশ নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার গৌরব অর্জন করেছেন।

শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে প্রচার সম্পাদক পদে আরমান তালুকদার হৃদয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন টিউবওয়েল প্রতীকের কাউসার আহমেদ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ২ হাজার ১৪৮ ভোটের মধ্যে টেলিভিশন প্রতীকে আরমান তালুকদার হৃদয় পেয়েছেন ১ হাজার ৫৪২ ভোট। অন্যদিকে টিউবওয়েল প্রতীকের কাউসার আহমেদ পেয়েছেন ৬০৬ ভোট। ফলে ৯৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন আরমান তালুকদার হৃদয়।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীর মধ্যে আরমান তালুকদার হৃদয়ের পাওয়া ১ হাজার ৫৪২ ভোটই সর্বোচ্চ। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এমন বড় ব্যবধানে জয়কে ঘিরে ব্যবসায়ী মহলে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

Model Hospital

বিজয়ের পর আরমান তালুকদার হৃদয় তাকে ভোট দিয়ে বিজয়ী করায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনী প্রচারণা ও সার্বিক কার্যক্রমে সহযোগিতা করা তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, যারা পাশে থেকে তাকে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital