বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় হাবীবের কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম
দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় হাবীবের কৃতজ্ঞতা প্রকাশ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ হাবীব উল্যাহ্। রোববার (৩০ আগস্ট) ঘোষিত ফলাফলে দেখা গেছে, তিনি কলম প্রতীকে ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিন দুপুরে ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. আরিফুল ইসলাম তালা-চাবি প্রতীকে ৬৭৩, মো. মুরশিদুল আলাম হাঁস প্রতীকে ৫৭১ ও মোহাম্মদ কামাল হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন।

এদিকে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’কে বিজয়ী করায় তিনি ভোটারসহ হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী, তাঁর সহকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি আগামি দিনে নির্বাচিত পরিষদের সকল সদস্যদের নিয়ে ব্যবসায়ী ও সমিতির স্বার্থে দায়িত্বশীলতার সাথে কাজ করতে চান বলে উল্লেখ করেন।

Model Hospital

প্রসঙ্গত, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্ হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হারুন টাইলস্ এন্ড স্যানেটারির স্বত্ত্বাধীকারী। পারিবারিক ব্যবসা হিসেবে তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ডের একজন সদস্য। তার সদস্য নং- ১০৬২।

সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, চাঁদপুরের দৈনিক ইলশেপাড় পত্রিকার ব্যুরো ইনচার্জ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক পত্রিকার ত্রিনদীর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা দ্বিতীয়বারের মতো সভাপতি, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক ও নির্বাহী কমিটি সদস্য, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক, শতবছরেরও বেশি সময়ের ঐতিহ্য টোরাগড় আদর্শ সমাজ ব্যবস্থার (কোরবানির মাংস বিতরণ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ অরাজনৈতিক সামাজিক সংগঠন টোরাগড় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের উপদেষ্টা, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সদস্য’সহ বেশ কয়েকটি সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সামাজিক, মানবিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital