শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শাহমাহমুদপুর যুবদলের অংশগ্রহণ

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম
চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শাহমাহমুদপুর যুবদলের অংশগ্রহণ
উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার চারনং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল।
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারীর নেতৃত্বে শহরের চিত্রলেখা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অসংখ্য দলীয় নেতাকর্মী নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা যুবদলের কর্মসূচিতে যোগ দেয়। পরে চাঁদপুর সদর উপজেলা যুবদলের হয়ে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাস্থলে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদুল হক সোহাগ, জহির বেপারী, শরীফ হোসেন বৈদ্য, ওয়াসিম হাজী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল কাজী, উপজেলা যুবদল নেতা শওকত কারী। এসময় দলীয় নেতাকর্মীদের দেয়া বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শোভাযাত্রা।
উক্ত শোভাযাত্রায় আরো অংশগ্রহণ করেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক, সোহাগ তপদার, কামাল পাটওয়ারী, মজিবুর রহমান মিজি, শিপন বেপারী, বাদল খান, ওয়ার্ড যুবদল নেতা জাফর খান, নুরুল ইসলাম হাজী, আশ্রাফ আলী তালুকদার, জাফর মিজি, ইমান হোসেন মিজি, ফয়েজ পাটওয়ারী, নাজির হোসেন মোল্লা, বিল্লাল পাটওয়ারী, মিলন মিজি, ইব্রাহিম তালুকদার, ইউসুফ মিজি, নাছির পাটওয়ারী সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital