শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২:০১ পিএম
ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী আত্মহত্যা। আত্মহত্যার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই আব্দুল কুদ্দুস মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

১৮ মার্চ শুক্রবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকার তালুকদার বাড়ির প্রবাসী সোহেল তালুকদারের মেয়ে পান্না আক্তার (১৩) গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহত্যা কারি পান্না আক্তার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকার মাজিদিয়া উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীতে পড়ত।
কি কারণে পান্না আত্মহত্যা করেছে জানতে চাইলে পরিবার লোকজন জানান, স্কুলের বেতন ও পরীক্ষার ফ্রি বাবত ১৬৩০ টাকা না দিতে পারায়, পান্না তার মা-বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।

পান্নার মা হাছিনা বেগম বলেন, পান্নার বাবা আরব আমিরাতের দুবাইতে থাকে। গত তিন মাস ধরে পান্নার বাবা দুবাইতে কোন কাজ না থাকায় বাড়িতে কোনো টাকা পাঠাতে পারেনি। তাই মেয়ের স্কুলের টাকাও দিতে পারি নাই। স্কুল থেকে টাকার জন্য শিক্ষকরা মেয়েকে প্রায় সময় নানান কথা বলতো, লজ্জায় অপমানে পান্না আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, রাত ১২টার সময় স্থানীয়রা ফোন করে জানান একটি মেয়ে আত্মহত্যা করেছে, ঘটনাটি শুনেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে এবং পোস্টমর্টেম জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital