শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি সদস্যসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই শীর্ষ নেতা গ্রেপ্তার!

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ফরিদগঞ্জে ইউপি সদস্যসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই শীর্ষ নেতা গ্রেপ্তার!

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য -যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজার এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগকে (২৭)।
গ্রেফতারকৃত গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল চাঁদপুর গ্রামের খান বাড়ির
 মৃত লোকমানের ছেলে এবং ছাত্রলীগ নেতা মোঃ নুরুজ্জামান সোহাগ একই ইউনিয়ন পশ্চিম চাঁদপুর ভূঁইয়া বাড়ির মোঃ নূরুল আমিন ভুইয়ার ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ইউপি সদস্য আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ সংগঠনের অন্তর্ভুক্ত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital