বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইয়াবা-গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার অভিযুক্তও রয়েছে

শাহরাস্তিতে ৫ দিনে পুলিশের অভিযানে ১৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম
শাহরাস্তিতে ৫ দিনে পুলিশের অভিযানে ১৪ জন আটক
শাহরাস্তিতে গত পাঁচ দিনে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক, পরোয়ানা ও বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার অভিযুক্ত রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ পৃথক মামলায় ছয় অভিযুক্তকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এদের মধ্যে মাদক সংশ্লিষ্ট মোবাইল কোর্টে এক মাসের দণ্ডপ্রাপ্ত একজন, চুরি মামলার একজন, নিয়মিত মামলার একজন এবং সাজা পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।
সাজা পরোয়ানাভুক্তদের মধ্যে শাহরাস্তি উপজেলার পাথৈর ইউনিয়নের খিলা বাজার এলাকার ছলিমদ্দিন বেপারী বাড়ির নুর মিয়ার ছেলে আলমগীর হোসেনকে কুমিল্লার সদর দক্ষিণ থানার সিআর-৬৪৫/২৫ মামলার পরোয়ানায় আটক করা হয়।
এছাড়া শাহরাস্তির বোগড়া দক্ষিণপাড়ার আবুল কাদেরের বাড়ির ইস্রাফিলের ছেলে মোঃ জহির হোসেন এবং কাজির কাপ এলাকার ফলোয়ান বাড়ির আমিনুল হকের ছেলে আলাউদ্দিনকে যথাক্রমে জিআর-১৪৫/২১ ও জিআর-৫৩/২৩ মামলার পরোয়ানায় আটক করা হয়। এর আগে ১২ সেপ্টেম্বর রাতে চিতোষী পূর্ব ইউনিয়নে মাদক সেবনের দায়ে **কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঘরুয়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ সাকিব (২২)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১০ সেপ্টেম্বর রাতে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর ওপর থেকে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কিশোরকে আটক করা হয়। তারা হলো তামিম, সায়েম পাটোয়ারী, মোঃ হোসেন প্রকাশ বিজয়, মোঃ তানভীর হোসেন নাসের। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
একই দিন রায়শ্রী উত্তর ইউপির বোগড়া গ্রামের বোগড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে বোগড়া তালুকদার বাড়ির ইসরাফিলের ছেলে মোঃ রাসেল হোসেন (২৫)কে আটক করা হয়। তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।৯ সেপ্টেম্বর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকায় আমানিয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে নিজ মেহের চেরাগ আলী মিজি বাড়ির মনছুর আলীর ছেলে জয়নাল আবেদীন সাগর (২৩)কে আটক করা হয়। তার কাছ থেকেও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৮ সেপ্টেম্বর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াপাড়া বাজারের পশ্চিম পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে পূর্ব সুয়াপাড়া আনার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে ইয়াছিন মিয়া (৬০)কে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার অভিযুক্তদের আটকের পাশাপাশি মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং পরোয়ানাভুক্তদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital