বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইতালিতে চাঁদপুর সোসাইটি পাদোভার সাংগঠনিক সম্পাদক হলেন আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম
ইতালিতে চাঁদপুর সোসাইটি পাদোভার সাংগঠনিক সম্পাদক হলেন আলাউদ্দিন

ইতালিতে বসবাসরত চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “চাঁদপুর সোসাইটি পাদোভার ” সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কচুয়া উপজেলার কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন।

রবিবার ইতালির পাদোভা শহরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোঃ খোরশেদ আলমকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট চাঁদপুর সোসাইটি পাদোভার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

প্রবাসী চাঁদপুরবাসীকে ঐক্যবদ্ধ করা, দেশ ও মাতৃভূমির যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রবাসে এসে দেশের প্রতি মমত্ববোধ ও দেশপ্রেম আরও বহুগুণে বেড়ে গেছে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি সমাজসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করে যেতে চাই।

Model Hospital

তিনি আরও বলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের সকলের সঙ্গে সমন্বয় করে চাঁদপুর সোসাইটি পাদোভার প্রচার, প্রসার ও সাংগঠনিক বিকাশে আন্তরিকভাবে কাজ করবো। সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital