বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম
দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ
চাঁদপুর পৌরসভায় নাগরিক সেবা নিশ্চিত করতে সাধারণ জনগণের সচেতনতা, ঐক্য ও সম্মিলিত শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।

তিনি বলেছেন, ‘দলীয় কিংবা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে পৌরসভার জনগণ জিম্মি হয়ে আছে। অথচ নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণের কোনো সিন্ডিকেট বা  ঐক্যবদ্ধ শক্তি নেই। পৌরসভায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সাধারণ নাগরিকদের শক্তি ও সামর্থ্য বাড়াতে হবে। নাগরিক অধিকার, নিরাপত্তা ও স্বস্তিকর সেবা নিশ্চিত করতে হলে জনগণকে জাগ্রত, সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এর আগে তিনি চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, মাদরাসা রোড, বিষ্ণুদি রোডসহ বিভিন্ন জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র সম্ভব্য প্রার্থী হিসেবে লিফলেট বিতরণ করেন।

নিয়াজ মোর্শেদ বলেন, চাঁদপুর পৌরসভার নাগরিকরা নিয়মিত কর প্রদান করছেন। কিন্তু এর বিনিময়ে নাগরিকরা তাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। অনেক এলাকার সড়কগুলো বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা নামলেই এলাকার সড়কগুলো অন্ধকার হয়ে যায়। বাসাবাড়িতে পর্যাপ্ত সুপেয় পানির সরবরাহ নেই। পয়োনিষ্কাশন ব্যবস্থাও যথেষ্ট নয়। পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব রয়েছে।

Model Hospital

পৌরসভার এসব সমস্যা সমাধানে নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে নিয়াজ মোর্শেদ বলেন, ‘এসব মৌলিক বিষয়ে পৌর কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও কার্যকর করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন। জনগণ ঐক্যবদ্ধভাবে দাবি ও চাপ সৃষ্টি করলে পৌর প্রতিনিধিরা পৌর প্রশাসনকে যথাযথভাবে কাজে লাগিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন।’

গণসংযোগকালে সম্ভাব্য মেয়র প্রার্থী আরও বলেন, ‘আমি দলীয় সিন্ডিকেটের জায়গায় জনগণের সিন্ডিকেট দেখতে চাই। এজন্যই দলীয় সিন্ডিকেটের ঊর্ধ্বে উঠে জনগণকে সঙ্গে নিয়ে চলছি। জনগণের আস্থা অর্জনের জন্য কথা বলছি, কাজ করছি। জনস্বার্থই আমার কাছে প্রথম অগ্রাধিকার।’

তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital