শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ঘোষণা ইমাম হাসানের

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ঘোষণা ইমাম হাসানের

কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ঘোষণা দিয়ে ইমাম হাসান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কচুয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেছেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান।
শুক্রবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল চাইনিজ এন্ড রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দেন।
ছাত্রদল নেতা ইমাম হাসান ওয়ার্ড পর্যায়ে প্রাঙ্গণ থেকে রাজনৈতিক পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি পদে থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তিনি আওয়ামী লীগ সরকার আমলে ৪টি মামলা ও তিনবার কারাবরণ সহ অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন। কারাবরণ কারনে তিনি পরীক্ষা দিতে পারেননি বলে সাংবাদিকদেরকে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন এবং কারাবরণও করেছেন ইমাম হাসান। এসব ত্যাগ ও সংগ্রামের কারণে কচুয়া উপজেলার নতুন কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক পদে  দেখতে চান সংগঠনের অনেক নেতা-কর্মী।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ব্যক্ত করে ইমাম হাসান বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ও কচুয়ার অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাই ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী আপার হাত ধরে রাজনীতি শুরু করেছি।
উনাদের নির্দেশনায় কচুয়া উপজেলা  ছাত্রদলকে একটি মেধাভিত্তিক ও সাহসী সংগঠনে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। আমি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আতাউল করিম ভাইয়ের পরামর্শ নিয়ে উপজেলা ছাত্রদলের সকল ইউনিট, কলেজ স্কুল, মাদ্রাসাসহ সব জায়গায় ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করবো ।
দলের দুর্দিনের আমি যেভাবে দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতে আমি দলের জন্য আমি আরো কাজ করে যাবো। আমার জন্য আপনার সকলের দোয়া করবেন, আমি যেনো কচুয়া উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital