কচুয়ায় সরকারি খাল থেকে বালু উত্তোলন, ড্রেজার গুঁড়িয়ে দিলেন ভূমি কর্মকর্তা
কচুয়ায় সরকারি খাল থেকে বালু উত্তোলন করায় অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি অফিসার ইমাম হোসেন পাটোয়ারী।
কচুয়ায় মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি। এসময় সরেজমিনে পাওয়া পাইপ ও ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম গুঁড়িয়ে দেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মেঘদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে প্রায় ২’শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় স্পটে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.ইমাম হোসেন পাটোয়ারি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।










