বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ব দৃষ্টি দিবসে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম
বিশ্ব দৃষ্টি দিবসে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় প্রধান অতিথি সদর (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমার নেত্বৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সুরক্ষা, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, বিভিন্ন চক্ষুরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
দিবসের শুরুতে চাঁদপুর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নিয়মিত চোখ পরীক্ষা, চক্ষুরোগ প্রতিরোধ ও অন্ধত্ব প্রতিরোধের বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।র‍্যালি শেষে সদর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাভাবিক ও সুস্থ কর্মক্ষম জীবনের জন্য সুস্থ দৃষ্টিশক্তি অন্যতম প্রধান ভিত্তি। শিশুদের জন্মগত ও বয়সজনিত বিভিন্ন সমস্যা, চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং বিভিন্ন সংক্রমণের কারণে মানুষের দৃষ্টি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এবং নিয়মিত সঠিক চিকিৎসা গ্রহণ করলে এসব কারণে সৃষ্ট অন্ধত্বের সিংহভাগই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, চোখে কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা দেখা দিলে ফার্মেসি থেকে নিজের ইচ্ছেমতো ড্রপ বা ওষুধ কিনে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এতে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে দৃষ্টিজনিত অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক ( ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) লিটন কুমার মল্লিক, এবং ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন।

Model Hospital

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দিন পাটোয়ারী।

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৮অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর পক্ষে পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা থাকবে। বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবেন৷ বিদ্যালয়ের জন্য ১৫শতক ভূমির প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।আশা করছি সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিবে।
এ সময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, এডিশনাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম মজুমদার,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান সহ কমিটির সদস্যবৃন্দ৷
এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ, বিদ্যালয়ে জমি বরাদ্দের বিষয় আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদন করা হয়।