শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, সাবেক খেলোয়াড় ও যুবসমাজ। কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে সেখানে খেলার মাঠ তৈরির দাবি জানান তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সঙ্গে সংগতি রেখে কেরোয়া গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠটি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা বলেন, একসময় এ মাঠ থেকেই অনেক খেলোয়াড় উঠে এসে দেশের বিভিন্ন স্থানে ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে ভূমিকা রেখেছেন। কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠটি ছিল স্থানীয় খেলোয়াড়দের আশা-আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু গত সরকারের আমলে মাঠের জায়গায় নতুন বহুতল বিদ্যালয় ভবন নির্মাণ করায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমানে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চলায় পুরোনো ভবনটি ভেঙে মাঠটি পুনরুদ্ধারের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, খেলার মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এতে মাদক, জুয়া ও মোবাইল ফোনের প্রতি আসক্তির ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সামাজিক ও পারিবারিক অস্থিরতাও বাড়ছে। নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে শিশু-কিশোর ও তরুণেরা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে।
সাংবাদিক ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ব্যবসায়ী সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা আব্দুল মালেক রায়হান, শ্রাবন মানিক ও শিমুল পাটওয়ারী। এ ছাড়া ক্লাব পর্যায়ের খেলোয়াড় ওমর ফারুক মীম, মারুফ আহমেদ, শিমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাবেক খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এম
হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন এবং মায়ের নাম রাশেদা বেগম।

হাজীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

Model Hospital

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।