শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মীর

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম
হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মীর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম মীর।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ৩৯ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. গিয়াস উদ্দিন গাজীকে আহ্বায়ক, মো. সাইফুল ইসলাম মীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মাহমুদুল হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত এ কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

Model Hospital

সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়ে মো. সাইফুল ইসলাম মীর বলেন-আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন-দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

এদিকে,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় মো. সাইফুল ইসলাম মীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা।

হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এম
হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন এবং মায়ের নাম রাশেদা বেগম।

হাজীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

Model Hospital

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।