শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন, পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি পরীক্ষার্থীর

শাহরাস্তিতে মাদ্রাসার নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষা বাতিলের দাবি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম
শাহরাস্তিতে মাদ্রাসার নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষা বাতিলের দাবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহমদনগর আবদুল আজিজ ফাজিল মাদ্রাসায় অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার  ১৬, অক্টোবর  মাদ্রাসা ক্যাম্পাসে এ  পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী এক প্রার্থী নিজেকে যোগ্য দাবি করে ফলাফলে অকৃতকার্য দেখানোর অভিযোগ তুলেছেন। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নিয়োগ পরীক্ষা বাতিল এবং নতুন নিয়োগ বোর্ড গঠনের মাধ্যমে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ওই প্রার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক সৃষ্টপদে একজন অফিস সহায়ক ও একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে জেডিসি, জেএসসি অথবা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সমমানের সনদের কথা উল্লেখ করা হয়।

প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয় ১৮ থেকে ৩৫ বছর। তবে ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। উভয় পদের বেতন স্কেল নির্ধারণ করা হয় ৮ হাজার ২৫০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ দিনের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ছয়জন আবেদন করেন। তাঁদের মধ্যে চারজন নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

Model Hospital

অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী পদে সাতজন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন পাঁচজন। নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি নুরুল ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মোহাম্মদ নুরুল করিম এবং শিক্ষক প্রতিনিধি ফেরদাউস আক্তার।

পরিচ্ছন্নতাকর্মী পদে পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী কোহিনুর আক্তার অভিযোগ করে বলেন, আমার পরীক্ষা ভালো হয়েছে। এরপরও আমাকে অকৃতকার্য দেখানো হয়েছে। এতে আমি হতাশ হয়েছি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমার প্রশ্ন রয়েছে।

আমি চাই, বর্তমান নিয়োগ বোর্ড বাতিল করে নতুন নিয়োগ বোর্ড গঠন করা হোক এবং নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।

তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে নিয়োগ বোর্ডের সদস্য  মাদ্রাসা অধ্যক্ষ আমিনুল ইসলাম কে বারবার ফোন দিয়ে বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।