রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে গজরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম
মতলব উত্তরে গজরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বর্তমান সরকার সবশ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। কোনো ধরণের বৈষম্য নয়, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই হচ্ছে মূল লক্ষ্য। তাই তো জননেত্রী শেখ হাসিনা মা ও শিশু স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা সব মানুষের দোড়গড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে সরকার কাজ করছে। ফলে এখন মাতৃ মৃত্যুর হার অনেকে কমে গেছে।

বুধবার (২৩ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, প্রসূতি মায়েদের নির্ভরতার প্রতীক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। যার কারনে মতলব উত্তরের গজরা ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মতলবকে নিয়ে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলেই মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়ন হবে। এবং এই সেতুটি হবে দেশের দৃষ্টিনন্দন তারের ঝুলন্ত সেতু।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ইষ্ট কেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইউকে) এর পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মেদ সাকেল।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, গজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাষ্টার, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।