বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম
মতলব দক্ষিণে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা 

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।

চাঁদপুরের মতলব দক্ষিণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা করেছে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সরকার।
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিল ও সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহার মজুমদার, মুরাদ মিয়াজী, বিল্লাল তালুকদার, বিএনপি নেতা তাজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, সোহাগ বকাউল, সদস্য লিটন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মোল্লাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

চাঁদপুরে বাড়িতে দুধ দিতে গেলে কিশোরীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
চাঁদপুরে বাড়িতে দুধ দিতে গেলে কিশোরীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির উপজেলার একটি ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীর পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত ব্যক্তির পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় কিশোরীর মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।

Model Hospital

বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে কিশোরী মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মামলা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরীর মা বলেন, এ ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত চলছে।