শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বেকু দিয়ে জোরপূর্বক জমি দখল, অভিযোগ দেওয়া সত্ত্বেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
কচুয়ায় বেকু দিয়ে জোরপূর্বক জমি দখল, অভিযোগ দেওয়া সত্ত্বেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা

কচুয়ায় জোরপূর্বক বেকু দিয়ে জমি দখলের অভিযোগ।

কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রাতে জোরপূর্বক অবৈধ বেকু দিয়ে আবুল কালাম (মিলন)  নামে এক অসহায় ও দরিদ্র ব্যক্তির জমি দখল করার অভিযোগ উঠেছে  মানিক হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ওই গ্রামের দক্ষিন পাড়া (মৌলভী বাড়ী) এই ঘটনা ঘটে। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে  কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছেন না পুলিশ বলে ভুক্তভোগী  জানান।
অভিযোগ উল্লেখ করে ভুক্তভোগী আবুল কালাম মিলন বলেন, নোয়াগাঁও মৌজার ২৮৭ দাগের ৪ শতাংশ ৩৩ পয়েন্ট জায়গায় রাস্তার পাশে আমি মনির হোসেনের স্ত্রী মিরন বেগমের কাছ থেকে ২০২৪ সালে রেজিস্ট্রি মাধ্যমে ক্রয় করি। ওই জমির আমার খারিজসহ সকল রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভাড়া করে লোকজন নিয়ে জোরপূর্বক বেকু দিয়ে আমার ৪ শতাংশ ৩৩ পয়েন্ট জায়গায় দখল করে নিয়েছে পাশের বাড়ির আইয়ুব আলীর ছেলে মানিক হোসেন। বাঁধা দিতে গেলে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করেন।
তিনি আরো বলেন, আমি নিরুপায় হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং অভিযোগ দেওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক লোকজন দিয়ে আমাকেও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে মানিক হোসেন।
অভিযুক্ত মানিক হোসেন দাবী করেন, আমি  এক‌ই প্লটে ৮ শতাংশ ৬৫ পয়েন্ট জায়গার মনির হোসেনের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করি। আমার বায়না স্ট্যাম্প রয়েছে এবং কোন রেজিস্ট্রি ও খারিজ করিনি। আমি আমার জায়গায় বেকু দিয়ে মাটি দিয়ে পাড় বেঁধেছি। আমি কারো জায়গা দখল করিনি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।