শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিআরডিবির নির্বাচন সম্পন্ন, সভাপতি সালাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১:২৮ পিএম
ফরিদগঞ্জে বিআরডিবির নির্বাচন সম্পন্ন, সভাপতি সালাম

এস এম ইকবাল : উৎসব মুখর পরিবেশে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে ১৮৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুস সালাম আজাদ জুয়েল আনারস প্রতিক নিয়ে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম সোহাগ মটর সাইকেল প্রতিক নিয়ে ৫৩ ভোট, কামাল উদ্দিন পাঠান চেয়ার প্রতিক নিয়ে ৪৭ ভোট এবং নুরুন্নবী মানিক ছাতা প্রতিক নিয়ে কোন ভোট পায়নি।

এদিকে সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাইফুল ইসলাম তালা চাবি প্রতিক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফখরুজ্জামান পাটওয়ারী বই প্রতিক নিয়ে ৬৪ ভোট পায়।

Model Hospital

নির্বাচন শেষে ফলাফল ঘোষনার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাছান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর-রশিদ সাগর, উপজেলা আলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপাদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, আবু শামীম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম খোকন তালুকদার প্রমূখ।

উল্লেখ্যঃ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯৮ জন, ১৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং বালিত ছিল ১ টি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital