সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১১:২৪ এম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ফসলী ঋন বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে বুধবার দুপুরে উপজেলার মধ্যে ২ নং কৃষ্ণপুর  কে এস এস এর ১০ জন সদস্যদের মাঝে ৩লক্ষ ৪০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রহমান পাটওয়ারী প্রমুখ।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের বিনা জামানতে ঋন দিচ্ছে, এই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই।
এই ঋন নিয়ে আপনারা নিজেদের ভাগ্য বদলের জন্য বিনিয়োগ করে স্বাবলম্বী হবেন এটাই আমাদের প্রত্যাশা কিন্তু দেখা যায় আপনারা সঠিক সময়ে ঋন পরিশোধ করতে চান না,এর ফলে ঋন খেলাপী হওয়াটা স্বাভাবিক, তাই সকলে সঠিক সময়ে ঋন পরিশোধ করুন, এবং ব্যাবসায় বিনিয়োগ করে স্বাবলম্বী হোন। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় উপজেলার সকল সমবায়ী কে ধন্যবাদ জানান।

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।