শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহমত উল্লাহর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৪:২৭ পিএম
বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহমত উল্লাহর ইন্তেকাল
দি-ডেইলিমুন এর সম্পাদক, দৈনিক সমাচারের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বিজ্ঞাপনী সংস্থা এ্যাডমুন পি. আর এন্ড কমিনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলমগীর হোসাইন এর বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রহমত উল্লাহ গত ০২-০৪-২০২২ইং বিকাল ৪:৪৫ ঘটিকায় ইন্তেকাল করিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সিরহাট, সাচনমেঘ গ্রামে বঙ্গাব্দ ১৩৫০ সনে জন্ম গ্রহন করেন। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এই গুণি ব্যক্তি নিজ গ্রামে হাজী রহমত উল্ল্যাহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে পুত্রবধু নাতি নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট উনার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital