সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইউপি নির্বাচনে সহিংসতার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৪:০৯ পিএম
চাঁদপুরে ইউপি নির্বাচনে সহিংসতার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ৭

সাইদ হোসেন অপু চৌধুরী : দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ইউনিয়নে সাধারণ ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মৈশাদী ইউনিয়নে সহিংসতার চেষ্টা করলে পুলিশ দেশীয় অস্ত্র ও আতংক সৃষ্টিকারী এক প্যাকেট নিষিদ্ধ পটকা উদ্ধার করে। এসব ঘটনায় জড়িত ৭জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার আশিকাটি, রামপুর, শাহমাহমুদপুর, মৈশাদী, বিষ্ণুপুর, তরপুরচন্ডী, বাগাদি, বালিয়া, চান্দ্রা ইউনিয়নে একটানা ভোট গ্রহন হয়। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকার কারণে বড় ধরণের কোন বিশৃঙ্খলা হয়নি। দুপুর ২টার পর থেকে সাধারণ ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

আটকরা হলেন-মৈশাদী এলাকার মামুন, তামীম, মো. ইমাম হোসেন ও রুবেল। বাকী বহিরাগত আটক ৩ যুবকের নাম পুলিশ দেয়নি।

বিকেল ৩ টার দিকে মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে মহড়া দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ওই সড়ক দিয়ে মটরবাইক নিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করে। তাদের সাথে থাকা এক প্যাকেট নিষিদ্ধ পটকা উদ্ধার করে।

Model Hospital

মৈশাদীতে দায়িত্ব থাকা উপ-পরিদর্শক (এসআই) নাছির জানান, মৈশাদী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে দুই সাধারণ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই স্থান থেকে দেশীয় ধারালো বড় একটি ছুরিসহ ৫ জনকে আটক করা হয়। ৫জন এবং পটকাসহ আটক দুইজনসহ ৭জনকে চাঁদপুর সদর মডেল থানায় পাঠানো হয়।

এদিকে রামপুর ইউনিয়নের কামরাঙ্গা কেন্দ্রে ফুটবল মার্কার সাধারণ ইউপি সদস্য সাঈদ ও চাপকল মার্কার প্রার্থী অলি আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত কামরাঙ্গা গ্রামের রাকিব (২৫) ও আজিজ দুলাল (৩৫) কে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়াও সহিংসতার চেষ্টাকালে বাগাদী ইউনিয়নের বাগাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জনকে র‌্যাব ও চান্দ্রা ইউনিয়নে ১নং মাদ্রাসা কেন্দ্র থেকে ২ জন ইউপি সদস্য প্রার্থীর সমর্থকে আটক করে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, নির্বাচনী কাজে এখনো থানার বাহিরে আছি। আটকদের বিষয়ে এখনো কিছু জানিনা। পরবর্তীতে জানানো হবে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।