শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে রুবেলের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৪:৪৩ পিএম
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে রুবেলের অভিনন্দন
সজীব খান : চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্ল্যাহ সেলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম।
তিনি তার শুভেচ্ছা বার্তায় শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডঃ সলিমুল্ল্যাহ সেলিমকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সকল আন্দোলন সংগ্রামে শেখ ফরিদ আহমেদ মানিক ও সলিমুল্ল্যাহ সেলিমের নের্তৃত্বে পাশে থাকবেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।