শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কালিকাপুর উবি’র সভাপতি পদে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১:৪৫ পিএম
কালিকাপুর উবি’র সভাপতি পদে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম নির্বাচিত
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। সোমবার (০৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. আবুল হাসনাত। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাহবুব পাটোয়ারী ও সমর্থন করেন মো. আবু তাহের প্রধান। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, মতলব দক্ষিণ থানা পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য মো. মনিরুজ্জামান মজুমদার, অভিভাবক সদস্য একেএম কবির হোসেন, রফিকুল ইসলাম ঢালী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, শিক্ষক প্রতিনিধি মোস্তাক আহমেদ, সৈয়দ আহমেদ ভূঁইয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রোবেনা পারভীন, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার প্রমূখ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital