সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মুকুলের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪:৫৮ পিএম
বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে মুকুলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্ল্যাহ সেলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান মুকুল।
তিনি তার শুভেচ্ছা বার্তায় শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডঃ সলিমুল্ল্যাহ সেলিমকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সকল আন্দোলন সংগ্রামে শেখ ফরিদ আহমেদ মানিক ও সলিমুল্ল্যাহ সেলিমের নের্তৃত্বে পাশে থাকবেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।