শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার বিতরণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫:৫১ পিএম
হাজীগঞ্জে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : গড়ে উঠুক ভ্রাতৃত্ববোধের নতুন বন্ধন স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার পয়েন্ট। বুধবার দুপুর থেকে টানা চলে ইফতার পর্যন্ত। আয়োজনটি সহমর্মিতা সহানুভূতির মর্মস্পর্শী বক্তব্য দিয়ে প্রাণবন্ত করেছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (বার), হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, পপুলার বিডি নিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।
দুপুর থেকে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার পয়েন্টে কেউ কলা, কেউবা মালটা, আপেল, খেজুর, পেয়ারা নিয়ে হাজির। সকলে চেস্টা করেছেন একটু একটু করে ইফতার আয়োজনে কিছু একটা দিয়ে অংশ গ্রহণ করতে।
এর আগে হাজীগঞ্জ বাজারের ভবঘুরেদের মাঝে ভালোবাসার মঞ্চের ইফতার পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভালোবাসার মঞ্চ চাঁদপুর শাখার সহযাত্রীরা।
ভালোবাসার মঞ্চ চাঁদপুরের সমন্বয়ক সাইফুল ইসলাম সিফাত সকাল থেকে নিজ হাতে ইফতার পয়েন্ট সাজিয়েছেন। সহযোগিতা করেছেন হাজীগঞ্জ বাইকার জোনের এডমিন এসকেএনআর সুজন, এসএম মেহেদী হাছান, হাবিবুর রহমান, ইঞ্জি. মিরাজুল ইসলাম সারোয়ার, টিআর রুবেল আহমেদ, সজিব দেবনাথ, ইয়াসিন আরাফাত, সাহেদ আজিম, সোহেল, আহসান বিন আব্দুল আলিফ, মো. আলম, সাদ্দাম সহ অন্যরা।
এছাড়া সবাই একত্রে গিয়েছেন ভবঘুরে মানুষদের কাছে।
ভালোবাসার মঞ্চ চাঁদপুর সমন্বয়ক সাইফুল ইসলাম সিফাত পুরো আয়োজনটি দারুণভাবে সম্পন্ন করেছেন। সকলের মাঝে তুলে ধরেছেন ভালোবাসার মঞ্চের মূল প্রবন্ধ লক্ষ্য ও উদ্দেশ্য।
ভালোবাসার মঞ্চের মানুষ হাজীগঞ্জ বাইকার জোনের ক্যাপটেন মেহেদী আল জাবের, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসিন, দপ্তর সম্পাদক ও উদ্যোক্তা মেজবাহ আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি শিমুল হাছান, সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম শত ব্যস্ততা শেষে আয়োজনে শরীক হয়ে অনুষ্ঠাণটি সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন।
সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম সোহেল, যুব নেতা আবু বকর ছিদ্দিক সোহাগ, শরীফ হোসেন মোল্লা নানা ব্যস্ততার মাঝেও যোগ দিয়েছেন ভালোবাসার কাজে। আমার মসজিদের ইমাম সাহেবও মূল্যবান সময় ব্যয় করেছেন পুরো আয়োজনে।
আমার অফিসের ছোট ভাই আব্দুল লতিফ, সিকিউরিটি মনু কাকা তাদের কথা না বল্লেই নয়, ডায়রিয়ায় আক্রান্ত, রোজা রেখেও রোদে পুড়ে কেনাকাটাসহ আয়োজনের প্রত্যেকটি খুটিনাটি বিষয় কাজে হাতের ছোয়া লাগিয়েছেন।
সবাই যখন ব্যস্ত তখন ভালোবাসার কাজের লাইভ প্রচারে ব্যস্ত ছিলেন হোসাইন। যেটি দূরে থাকা মানুষদের কাছে পৌঁছে দিয়েছে আমাদের ভালোবাসার আয়োজন।
সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।