বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪:১৮ পিএম
কচুয়ায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় মো: রফিকুল ইসলাম (৬০) নামে ১ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার দোয়াটি গ্রামে বেপাড়ী বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় আহতর ছেলে মো. ইউসুফ আলী বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মো: ইউসুফ আলীর পরিবারের সঙ্গে একই বাড়ির বিবাদী আল আমিন (২৬) পিতা শাহাজাহান গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকালে রফিকুল ইসলামকে বাড়িতে একা পেয়ে আল আমিন তার গংদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে। এতে রফিকুল ইসলামের হাতে, পায়ে, সিনায়, বুকে ও পিঠে জখম করে। এতে মো: রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী জানান, বিবাদীরা আমার পিতা রফিকুল ইসলামকে নামাজ রত অবস্থায় এলোপাথাড়ী ভাবে মারধর করে। এতে তার শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে আল আলিন গংরা। বিবাদীরা জোর করে আমাদের বসত ঘরের জায়গা দখল করতে চেষ্টা চালায়। তাদের অত্যাচারে আমাদের পরিবার পরিজন অতিষ্ট।

এ ঘটনায় আহতের ছেলে মো: ইউসুফ আলী বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital