সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হামানকর্দ্দী পল্লী মঙ্গল উবি’র নির্বাচনে শিক্ষার মান উন্নয়নে বাবলু প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ২:৩১ পিএম
হামানকর্দ্দী পল্লী মঙ্গল উবি’র নির্বাচনে শিক্ষার মান উন্নয়নে বাবলু প্রার্থী
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২২এর অভিভাবক সদস্য প্রতিনিধি মোঃ মাহবুব খান বাবলু বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রার্থী হয়েছেন, তাই এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে তাকে দেখতে চায় এলাকাবাসী।
আগামী ২৩ এপ্রিল শনিবার বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মাহবুব খান বাবলু ৪নং ব্যালট নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। নির্বাচনকে ঘীরে তিনি প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।
এবারের নির্বাচনে  বাবলু একজন মেধাবী, যোগ্য প্রতিনিধি হওয়ায় ভোটাররা তাকে নিয়েই ভাবছেন। হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য বাবলুর বিকল্প নেই বলে অভিভাবকরা জানিয়েছে। তাই তাকে নির্বাচিত করতে সকল অভিভাবকদের ভোট প্রদানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
মাহবুব খান বাবলু বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক ভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে নিরাপদে যাতায়েত করতে পারে সে দিকে লক্ষ্য রাখাই হবে।
বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যাতে ইভটিজিংয়ের কবলে না পড়ে দিকে খেয়ার রাখা হবে। তাই সকলের কাছে ২৩ এপ্রিল তার ৪নং  ব্যালটে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।