বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আঃ আউয়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৩:২১ পিএম
শাহরাস্তির সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আঃ আউয়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
রাফিউ হাসান : শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম আঃ আউয়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৩ সালের এই দিনে(২২ এপ্রিল) তিনি ইন্তেকাল করেছেন। এ উপলক্ষে মরহুম আঃ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খানি, দোয়া ও দুঃস্থ-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এছাড়া মরহুমের মেঝ পুত্র ডাঃ আহসানুল কবির শাহরাস্তি পপুলার হাসপাতালে বিনামূল্যে দুঃস্থ-অসহায়দের চিকিৎসা সেবা দিবেন।
প্রসঙ্গত, বৃহত্তর মেহার ইউনিয়নের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম আকিয়ত উল্যাহর পুত্র মরহুম আঃ আউয়াল শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহার দক্ষিণ ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে সুখ্যাত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র রেখে যান। তার বড়ছেলে মোঃ সাইফুল কবির (এমএসসি) শাহরাস্তি পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় ব্যবসায়ী।
মেঝ ছেলে ডাঃ আহসানুল কবির শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মাহফুজুল কবির উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পেশায় শাহরাস্তি পপুলার হাসপাতালের চেয়ারম্যান। মেয়েরা গৃহিণী।

হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’

দেশে আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকা রয়েছে বলে সমালোচনা করেন জাবের।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’ মর্মে দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে উসমান হাদীর হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

Model Hospital

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে—হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।