বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে পুলিশের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩:৩০ পিএম
হাইমচরে পুলিশের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি‘ এই স্লোগান কে সামনে রেখে হাইমচর থানা পুলিশের আয়োজনে এতিম,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার ৩০ এপ্রিল সকাল ১১ ঘটিকায় হাইমচর থানা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন।
এসময় হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া, থানার ওসি তদন্ত উৎপল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইনসহ হাইমচর থানায় কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital