শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুলতানাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী আবুবকর সিদ্দিক খোকনের প্রচারণা জমে উঠেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:৪০ পিএম
সুলতানাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী আবুবকর সিদ্দিক খোকনের প্রচারণা জমে উঠেছে

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতীকে প্রচারণা করছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাড়া পাওয়ায় তার প্রচারণা জমে উঠেছে। প্রতীক পাওয়ার পর থেকে তিনি মাঠে প্রচারণা শুরু করেছেন।

শনিবার ইউনিয়নের টরকী বাজার সহ কয়েকটি স্থানে তিনি প্রচারণা করেন ও ঘোড়া প্রতীকে মিছিল করতে দেখা যায়। চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন বলেন, সুলতানাবাদ ইউনিয়নে উন্নয়নের জন্য একজন যোগ্য চেয়ারম্যান দরকার। জনগণ ও আওয়ামী লীগের তৃণমুলের নেতৃবৃন্দ আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দেননি।

জনগনের চাহিদার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হবো। সকলের কাছে দোয়া চান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital