শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে ফুলে ফুলে সিক্ত হলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৪:১৩ পিএম
মৈশাদীতে ফুলে ফুলে সিক্ত হলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী
গাজী মোঃ মহসিন : গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
১১ নভেম্বর বৃহস্পতিবার ফলাফল ঘোষনার পর থেকে শনিবার পর্যন্ত এই তিন দিনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ ও কর্মী-সমর্থকরাও এ শুভেচ্ছা জানান। সেই সাথে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী সকল নবনির্বাচিত ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকেও তার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শুভেচ্ছা জানাতে আসা এক সমর্থক বলেন, আমাদের মৈশাদী ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদ-মন্দির, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য সুন্দর পরিবেশ গড়তে নতুন চেয়ারম্যানের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি মৈশাদীর উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন। সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। মৈশাদীর উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর ইউনিয়ন উপহার দিতে পারবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী নৌকা প্রতীকে ৭ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মোঃ সালেহ (অলী) পাটওয়ারী ৪৭০ ভোট পান। নৌকা প্রতীকের প্রার্থী ৬ হাজার ৫৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital