সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনা কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ২:৩১ পিএম
ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনা কর্মশালা

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সড়ক দূর্ঘটনা ও পানিতে পড়ে মৃত্যুর হার রোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন অফিস বাস্তবায়ন ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, মসজিদের ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।

কর্মশালার বিষয় বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফ আহম্মেদ চৌধুরী, আরএমও ডাঃ কামরুল ইসলাম ও ডাঃ সুব্রত ও জেলা স্বাস্থ্য বিভাগের শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ ইউসুফ।

কর্মশালায় আলোচনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া, কাউন্সিলর জাহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জামে মসজিদের খতিব এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।