শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুপুরে জেলেদের খাদ্য সহায়তা চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০:১৭ এম
চাঁদপুর বিষ্ণুপুরে জেলেদের খাদ্য সহায়তা চাল বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অভয়াশ্রমকালীন জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের দ্বিতীয় দফা বিজিএফের চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ শুরু হয়েছে। জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধতি ৪৪ হাজার জেলের মাঝে এসব চাল বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৭ মে) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম। এ সময় সরকারি প্রতিনিধি সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, ইউপি সদস্য মো. দুলাল বেপারী ও ইউনিয়ন পরিষদ সচিব সালামত উল্যাহ খান শাহিন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, এই ইউনিয়নের ১৩শ’ ২৫ জন জেলের মধ্যে ৯শ’ জনকে দুই মাসের ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। আজকে ১, ২ ও ৩নং ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডের জেলেদেরকে দেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital