সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা; মতলব উত্তরে প্রথমদিনেই ঝরে গেলো ৩১ পরীক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম
এসএসসি পরীক্ষা; মতলব উত্তরে প্রথমদিনেই ঝরে গেলো ৩১ পরীক্ষার্থী

মতলব উত্তর ব্যুরো : দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে দেড় ঘণ্টা সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায়। উপজেলা নির্বাহী অফিসার গাজী মো. শরিফুল হাসান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

সকালে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার গাজী মো. শরিফুল হাসান বলেন, উপজেলার ৮টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদারকি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও মনিটরিং টীম গঠন করা হয়েছে।

রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। স্বাস্থবিধি মেনে সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। মতলব উত্তর উপজেলার ৭টি এসএসসি ও ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রথমদিন পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৫শ’ ৮০ পরীক্ষার্থী। অনুপস্থিত এসএসসিতে ৯, মাদরাসায় ১৪ ও ভোকেশনালে ৮জন পরীক্ষার্থী ছিল।

সংক্ষিপ্ত সিলেবাসে রোববার সকাল ১০টায় পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। দেড় ঘণ্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হয়। এমসিকিউ অংশে ২৫টির মধ্যে দিতে হয় ১২টির উত্তর। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হয়।

Model Hospital

করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরের শুরু থেকেই দুটি পরীক্ষাই আয়োজনের কথা বারবার বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।