শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগামী ৪ জুন মতলব উত্তরে আসছে শিল্পী মমতাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ১:০৭ পিএম
আগামী ৪ জুন মতলব উত্তরে আসছে শিল্পী মমতাজ
মতলব উত্তর প্রতিনিধি : আগামী ৪জুন শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে আয়োজিত- প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল, বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি এবং ব্যান্ড দাগ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক ও ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতি’র সাধারন সম্পাদক আরিফ উল্যাহ সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital