বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইলশেপাড়ের ১৭তম বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১:৫২ পিএম
ইলশেপাড়ের ১৭তম বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সিকি কোটি মানুষের মুখপত্র দৈনিক ইলশেপাড় পত্রিকার ১৭তম বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোববার বিকাল ৫টায় পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠানে পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক ইলশেপাড় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাজী হযরত আলী বেপারী, সহ সম্পাদক পীরজাদা মাও মাহফুজ উল্ল্যাহ, মনির হোসেন, সাবেক বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সজীব খান, ডি কে সোলাইমান, বিধান দাস, হাজিগঞ্জ ব্যাুরো হাবিব উল্ল্যাহ, ফরিদগঞ্জ ব্যাুরো নবী নোমান, ফরিদগঞ্জ প্রতিনিধি মনির হোসেন,  রুহুল আমিন খান স্বপন, শাহরাস্তি ব্যাুরো নোমান হোসেন আখন্দ, আবু মূসা আল সিহাব, সদর উপজেলা প্রতিনিধি আল আমিন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওঃ মাহফুজ উল্ল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital