শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৩৮ পিএম
কচুয়ায় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রাছেল : সারা বাংলাদেশের সকল পাঠকদের জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কচুয়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার সকাল কচুয়া পৌরসভা সামনে থেকে আনন্দ মিছিল বেড় হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে ডাক বাংলা মোড়ে এসে শেষ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দৈনিক যায় যায় দিন পত্রিকা কচুয়া উপজেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিসান আহমেদ নান্নু।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ-উদ্দীন মানিক,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, কার্যকরী কমিটির সদস্য শ্যামল কান্তি ধর, সদস্য আহসান হাবীব সুমন, ফরহাদ চৌধুরী প্রমুখ।

Model Hospital

উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, দৈনিক যায় যায় দিন পত্রিকাটির সাফল্য কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাওয়ার প্রতয় ব্যক্ত করেছেন, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজনরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital