বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দূর্ঘটনায় পঙ্গু হয়ে ৬ বছর পঙ্গুত্ব নিয়ে বিছানায় রিপনের মানবেতর জীবনযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:২৩ পিএম
দূর্ঘটনায় পঙ্গু হয়ে ৬ বছর পঙ্গুত্ব নিয়ে বিছানায় রিপনের মানবেতর জীবনযাপন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুর রহমান রিপন (৩৫)। ৬ বছর ধরে পঙ্গুত্ব নিয়ে বিছানায় মানবেতর জীবনযাপন কাটাচ্ছে। দুর্ঘটনায় পঙ্গু ছেলের চিকিৎসা ও দুমুঠো খাওয়ার অন্যের দ্বারে ঘুরছেন বিধবা মা রহিমা বেগম। ছেলের চিকিৎসা খরচ চালাতে সহায় সম্বল বিক্রি করেও সুস্থ্য করা সম্ভব হয়নি। শুধু মাত্র ঘর ভিটি ছাড়া কিছুই নাই। তাও আবার যে ঘরটিতে বসবাস করছে, তাতে বসবাস করা দুস্কর।

জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে ঢাকার উত্তরায় অটোরিক্সা চালাতে গিয়ে মারাত্মকভাবে দূর্ঘটনার স্বীকার হয় আব্দুর রহমান রিপন। এতে তার কোমর ভেঙে যায়। দীর্ঘদিন সহায় সম্বল বিক্রি করে ও মানুষের সহায়তায় চিকিৎসা নিলেনও সুস্থ হয়ে উঠেনি এবং সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। বর্তমানে কর্মক্ষম রিপন ৭০ বছর বয়সী মা রহিমা বেগমকে নিয়ে বসবাস অযোগ্য জরাজীর্ণ একটি ঘরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে।

মা রহিমা বেগম বলেন, স্বামীকে হারিয়ে ছেলেকে নিয়ে কোন ভাবে জীবন চলে যাচ্ছিল। সড়ক দূর্ঘটনায় ছেলে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। আমি অসুস্থ হলে ছেলে আমার হাড়া খেদমত করবে বলে কেঁদে উঠে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital